খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, বঙ্গবন্ধু ছিলেন সংগ্রামী জননেতা ও মহান স্বাধীনতার স্থপতি। তাই তার জীবনের বিভিন্ন দিক শিশুদের মাঝে তুলে ধরতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাঙালীকে স্বাধীনতা সংগ্রামে উজ্জীবিত করেছিল যা ছিল স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নের হাতিয়ার। একই সাথে বাঙালী জাতি পেয়ে যায় স্বাধীনতা সংগ্রামের দিক নির্দেশনা। সেই নির্দেশনার ওপর ভিত্তি করে নয় মাসের মুক্তি সংগ্রামের মাধ্যমে অর্জিত হয় আমাদের স্বাধীনতা। নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত করে গড়ে তোলার জন্য সকলের প্রতি আহবান জানান।
সিটি মেয়র আজ শুক্রবার নগরীর আহসান উল্লাহ কলেজ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর জন্মদিন ও ৩১তম জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিরেন। বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা-খুলনা মহানগর ও জেলা শাখা এ প্রতিযোগিতার আয়োজন করে।
সংগঠনের প্রেসিডিয়াম সদস্য ও খুলনা মহানগর শাখার সভাপতি কবির আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সংগঠনের মহানগর শাখার উপদেষ্টা প্রফেসর সাধণ রঞ্জন ঘোষ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো: সাইফুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাংবাদিক মো: মুন্সী মাহবুব আলম সোহাগ, মহানগর যুবলীগের সভাপতি ও সংগঠনের উপদেষ্টা শফিকুর রহমান পলাশ, উপদেষ্টা শাহিন জামান পণ এবং সংগঠনের প্রেসিডিয়াম সদস্য ও জেলা শাখার সভাপতি হাসান হাফিজুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের মহানগর শাখার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ডা. এ এস এম সায়েম মিয়া।খবরঃ বিজ্ঞপ্তির