বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২৪ উপলক্ষে কেসিসির বিভিন্ন কর্মসূচী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ যথাযথ মর্যাদায় উদযাপন উপল্েয খুলনা সিটি কর্পোরেশন কর্তৃক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ১৭ মার্চ সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং সকাল ৯টায় নগর ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা করবেন। এছাড়া শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্লে ও নার্সারীর শিার্থী ‘ক’ বিভাগে (বিষয়- উম্মুক্ত), ১ম ও ২য় শ্রেণির শিার্থী ‘খ’ বিভাগে (বিষয়- মুক্তিযুদ্ধভিত্তিক), তৃতীয় থেকে ৫ম শ্রেণির শিার্থী ‘গ’ বিভাগে (বিষয়- বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের চিত্র) চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। এছাড়া ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির শিার্থী ‘ঘ’ বিভাগে ‘রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ এবং ৯ম ও ১০ম শ্রেণির শিার্থী ‘ঙ’ বিভাগে ‘চিরঞ্জীব মুজিব : সোনার বাংলার স্বপ্নদ্রষ্টা’ বিষয়ে  রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। খবরঃ বিজ্ঞপ্তির