convicted যদি তিনি হন- তাহলে ১৪ মাসের ইউনুস সরকারের বৈধতা নিয়ে পুনরায় প্রশ্ন উঠবেই। শিক্ষা জীবন শেষ করে অনেকেই পেশা ও বয়সের মাঝামাঝি সময়ে এসে দাড়িয়েছি।কিন্ত ৫ আগস্টের (২০২৪ ইং) পর ঢাকা ক্যান্টনমেন্টের নাম হবে উত্তরপাড়া এমন কখনো ভাবনায়ও ছিল না। স্পষ্ট করে বলতেই হয়- ‘ উত্তরপাড়া’ শব্দটি তাচ্ছিল্যের সাথেই বলা হয়ে থাকে।
এই সংস্কৃতি যারা তৈরি করেছে – তারাই দেশটাকে ধ্বংসের দারপ্রান্তে নিয়ে এসেছে। রাস্ট্রের সমস্ত অগ’ণ গুলো অকার্যকর করে দেওয়া হচ্ছে। ওই সেকেন্ড রিপাবলিক ‘- সেই ইস্যু বাস্তবায়ন নিয়ে শুরু করা হয়েছে নতুন জল্পনা কল্পনা।
“১৪ মাস পর ২৫ জন সেনা কর্মকর্তা ট্রাইবুনালে Convicted হলেন”। আইনের সংশোধন এনে প্রজ্ঞাপন জারি করে গ্রেফতারী পরোয়ানা ঘোষণা করা।যা রীতিমতো আমাদের মতো সাধারণ মানুষকে বিস্মিত করেছে !
প্রশ্ন এসেই যায়- ৮ ই আগস্ট ২৪’ ইউনুস সরকার দায়িত্ব গ্রহণের পর এই convicted ইস্যু নিয়ে কাজ হয়েছিল। তাহলে বছর ঘুরে যাওয়ার পর এই ন্যারেটিভ নিয়ে এসে নতুনভাবে সেই মেটিকুলাস ডিজাইনে সেনাপ্রধানের দিকে যাওয়ার কারণ কি হতে পারে? দেশের সচেতন শ্রেনীর
মনে -এমন দীর্ঘ জিজ্ঞাসাবধক প্রশ্ন আসাটাই স্বাভাবিক।
এরপর
যেখানে ৫ আগস্ট ‘২৪ সেনাপ্রধান জেনারেল ওয়াকার অধ্যাপক আসিফ নজরুলকে নিয়ে খুব আশাবাদী’ সূচক বক্তব্য – প্রেস ব্রিফিং এ জানালেন।
সেনাবাহিনীর সম্পুর্ন সহযোগিতায় ইন্টেরিম সরকার ‘ রান করালেন। ড.ইউনুসও আপন কুশীলবদের পেতে রাখা জালে হাউর হেটে প্রধান উপদেষ্টার পদ রপ্ত করলেন। মানবিকতার সং সেজে তিনি আবু সাঈদের বাড়ি গেলেন। ( জনশ্রুত)
অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকার বিভিন্ন ফন্দি ফিকির করলেন।যা নিয়ে সমালোচনা কম হয়নি।
সবই তারা করলেন। আর এখন সেনাপ্রধান নিমপাতার মতো তিতা হয়ে গেলেন কেন?
সেনাপ্রধান জেনারেল ওয়াকার ইউনুস সরকারকে প্রয়োজনীয় সহযোগিতা করে ২৫ ‘ এর অক্টোবর অবদি আনলেন।