প্রয়াত কমরেড অ্যাড, ফিরোজ আহমেদের স্মৃতি রক্ষার্থে সড়ক বা স্থাপনার নামকরণের দাবি স্মরন সভায় বক্তাদের

বিশিষ্ট রাজনীতিবিদ, খুলনা নাগরিক সমাজের প্রতিষ্ঠাতা সদস্য সচিব খুলনার গণমানুষের নেতা, বিশিষ্ট পরিবেশবিদ বীর মুক্তিযোদ্ধা অ্যাড, ফিরোজ আহমেদ এর ১০ ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা নাগরিক সমাজের উদ্যোগে আজ ৯ মার্চ শনিবার সন্ধ্যা সাতটায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্য সচিব পরিবেশবিদ মানবতাবাদী অ্যাডভোকেট মোহাম্মদ বাবুল হাওলাদারের সভাপতিত্বে এবং সংগঠনের অন্যতম সদস্য মানবাধিকার সংগঠক নাগরিক নেতা এস এম দেলোয়ার হোসেন এবং নাজমুল তারেক তুষারের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলন খুলনা জেলা আহবায়ক মুনীর চৌধুরী সোহেল, সিপিবি নেতা বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল,কবি ও সাংবাদিক আবু আসলাম বাবু, আমরা বৃহত্তর খুলনা বাসীর সাধারণ সম্পাদক সরদার মোঃ আবু তাহের, খোদেজা ফাউন্ডেশনের খ ম শাহীন হোসেন, প্রধান শিক্ষক সাঈদা পারভীন,কবি রোজী সিদ্দিকী,অ্যাড, আরেফীন কবির, হাফিজুর রহমান প্রমুখ। এসময়ে বক্তারা বলেন খুলনার উন্নয়ন আন্দোলনের অন্যতম রূপকার, নিপীড়িত শ্রমজীবী মানুষের আশ্রয়স্থল, গণমানুষের প্রিয় নেতা অ্যাডভোকেট ফিরোজ আহমেদ এর মৃত্যুর ১০ টি বছর অতিবাহিত হলেও নিবেদিতপ্রাণ,ত্যাগী ও নেতার স্মৃতি রক্ষার্থে বারবার দাবি উত্থাপিত হলেও কর্তৃপক্ষ কোনো সড়ক বা স্থাপনার নামকরণ করেননি। বক্তারা বলেন তার নামে সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে জয়বাংলার পর্যন্ত সড়কটি অথবা বিকল্প কোন সড়ক বা খুলনা বিশ্ববিদ্যালয়ের কিংবা কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনির্মিতব্য কোন স্থাপনার নামকরণের দাবি জানান।অ্যাড, ফিরোজ আহমেদ একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের অতিথি শিক্ষক এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলনের প্রথম কাতারের নেতৃত্বদানকারী উল্লেখ করে বক্তারা এ বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনার জন্য আহ্বান জানান। বক্তারা অ্যাড, ফিরোজ আহমেদের দীর্ঘ কর্মজীবন তুলে ধরে তাঁর জীবনের গুণাবলী চর্চা এবং এ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান। খবরঃ বিজ্ঞপ্তির