ফাইল ফটো ।
নিউজ ডেস্কঃ
প্রবীণ সাংবাদিক এরশাদ মজুমদার মারা গেছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি একজন কবি, অনুবাদক, গবেষক । গতকাল শনিবার রাত পৌনে ১১টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ডায়াবেটিস ও হার্টের সমস্যাসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তার বয়সহয়েছিল ৮৪ বছর।
দৈনিক সংবাদ, দৈনিক পূর্বদেশ, দৈনিক বাংলার বাণী , দৈনিক জনপদ, প্রভৃতি পত্রিকায় কাজ করেন। তৎকালীন পাকিস্তান অবজার্ভারে অর্থনৈতিক প্রতিবেদক হিসেবে যোগ দেন। এ দেশের অর্থনৈতিক সাংবাদিকতার তিনি একজন পথিকৃৎ ছিলেন।
গল্প উপন্যাস কবিতা ছড়াসহ তার ১৪টি বই প্রকাশিত হয়েছে।তার বিখ্যাত বই ‘বায়া দলিলের সন্ধানে’ বইটিতে লেখকের শ’দুয়েক কলাম সংযোজিত হয়েছে।