পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছেন

ফাইল ছবি।

নিউজ ডেস্কঃ
ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছেন। ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত টানা ১১ বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব।তার বয়স হয়েছিল ৮০ বছর।

জানা গেছে, আজ বৃহস্পতিবার ভোরে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর সকাল ৮টা ২০ মিনিটে পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই তিনি মারা যান।

এর আগে গত বছরের ৯ আগস্ট হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন বুদ্ধদেব। এরপর গত ২৯ জুলাই আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করানো হয়েছিল দক্ষিণ কলকাতার আলিপুরের এক বেসরকারি হাসপাতালে। বেশ কয়েক দিন তাকে ভেন্টিলেশন (ইনভেনসিভ) সাপোর্টে রাখেন চিকিৎসকেরা।

দীর্ঘ দিন ধরেই গুরুতর শ্বাসকষ্টজনিত সমস্যায় (সিওপিডি) ভুগছিলেন বুদ্ধদেব। আগেও একাধিক বার হাসপাতালে ভর্তি করাতে হয় তাঁকে।