ফাইল ছবি।
নিউজ ডেস্কঃ
আজ বৃহস্পতিবার ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠন হচ্ছে।
গতকাল বুধবার এক ব্রিফিংয়ে সেনাপ্রধান ওয়াকার উজ জামান জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেলে বা রাত ৮টা নাগাদ শপথ গ্রহণ হতে পারে।