পলিথিন ব্যাগ নিষিদ্ধের সিদ্ধান্তে পরিবেশ উপদেষ্টাকে বাপা’র ধন্যবাদ জ্ঞাপন

প্রতীকী ছবি।

পরিবেশ-জীবন বিধ্বংসি ক্ষতিকর পলিথিন এবং প্রো-পলিথিন নিষিদ্ধ করার
সিদ্ধান্তে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা
হাসানকে ধন্যবাদ জ্ঞাপন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) খুলনা শাখার
এক সভা গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যলয়ে অনুষ্ঠিত হয়।
সংগঠনের জাতীয় পরিষদের সদস্য ও খুলনা শাখার সমন্বয়কারী অ্যাডঃ মোঃ বাবুল
হাওলাদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও
বক্তৃতা করেন সংগঠনের সদস্য যথাক্রমে গণসংহতি আন্দোলনের খুলনা জেলা
আহ্বায়ক মুনির চৌধুরী সোহেল, মহানগর যুব ইউনিয়নের সভাপতি আফজাল
হোসেন রাজু, কে.এইচ ফাউন্ডেশনের খ. ম. শাহীন হোসেন, অ্যাডঃ আরেফীন
কবির, হাফিজুর রহমান, মনিরুজ্জামান মনির প্রমুখ। সভায় বক্তারা বলেন, ২০০২
সালে আইন প্রণয়নের মাধ্যমে ক্ষতিকর পলিথিন ব্যাগ সম্পূর্ণ নিষিদ্ধ হলেও
পরবর্তীতে মনিটরিং ও আইন প্রয়োগের অভাবে সার্থান্বেসী মহল পুরোদমে
পরিবেশ ও জীবন বিধ্বংসী পলিথিন ব্যাগ উৎপাদন ও বাজারজাত করে আসছে।
দীর্ঘদিন যাবত বিষয়টি নিয়ে আন্দোলন-সংগ্রাম হলেও ইতিপূর্বেকার
সরকারগুলো কোন কর্ণপাত বা কোন ব্যবস্থা গ্রহণ করেনি। অন্তবর্তীকালীন
সরকারের পরিবেশ উপদেষ্টা আগামী ১লা অক্টোবর থেকে সুপার শপে পলিথিন ও
প্রো-পলিথিন নিষিদ্ধের সিদ্ধান্তে সংগঠনের পক্ষ থেকে সরকার ও উপদেষ্টাকে
ধন্যবাদ জ্ঞাপন করা হয়। সাথে সাথে সর্বস্তরের জনসাধারণকে জীবন রক্ষার
স্বার্থে ক্ষতিকর পলিথিন বর্জনের আহ্বান জানানো হয়।খবরঃ বিজ্ঞপ্তির