পরিবারের জিম্মায় মুন্নী সাহাকে ছেড়ে দিয়েছে পুলিশ

নিউজ ডেস্কঃ
হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সাংবাদিক মুন্নী সাহাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে ।

গনমাধ্যমের প্রকাশিত সংবাদে বলা হয়েছে, শনিবার (৩০ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার, গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক। অনলাইন।

জানা যায়, হঠাৎ অসুস্থ হয়ে পড়াসহ সার্বিক দিক বিবেচনায় ৪৯৭ ধারায় পরিবারের জিম্মায় মুন্নী সাহাকে ছেড়ে দিয়েছে পুলিশ। এ জন্য ৪ মামলায় আত্মসমর্পণ করে আদালত থেকে জামিন নেয়ার শর্ত জুড়ে দেয়া হয়েছে।

প্রসঙ্গত, শনিবার রাতে সাংবাদিক মুন্নী সাহাকে গ্রেপ্তার করা হয়েছে বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পক্ষ জানানো হয়েছিল। রাজধানীর কারওয়ানবাজার আইসিটি ভবন থেকে বের হওয়ার সময় জনতা মুন্নী সাহাকে আটক করে পুলিশে দেয়। এরপর ডিবিতে নেয়া হয় এবং পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।