পবিত্র রমজানে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে

নিউজ ডেস্কঃ

আপিল বিভাগ পবিত্র রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধের বিষয়ে হাইকোর্টের দেয়া রায় বাতিল করেছেন । ফলে রমজানের প্রথম ১০ দিন প্রাথমিক আর ১৫ দিন মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস চালুই থাকছে। অনলাইন।

মঙ্গলবার (১২ মার্চ) হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেয়া হয়। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ কে এম ফয়েজ।