পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নগরবাসীর প্রতি খুলনা সিটি মেয়রের শুভেচ্ছা

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক পবিত্র ঈদ-উল-ফিতর উপলে নগরবাসীর প্রতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। ঈদ প্রাক্কালে এক শুভেচ্ছা বার্তায় সিটি মেয়র নগরবাসীর সুখ-সমৃদ্ধি ও সুন্দর জীবন কামনা করেন এবং ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে উৎসবমূখর পরিবেশে সকলে ঈদের আনন্দ উপভোগ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি সর্বশক্তিমান অল্লাহ তা’য়ালার কাছে নগরবাসীর সুখ-শান্তি ও সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহ’র বৃহত্তর ঐক্য কামনা করেন। খবরঃ বিজ্ঞপ্তির