পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উপলক্ষ্যে কেসিসির কাল শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) ২০২৪ পালন উপলক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে আগামীকাল সোমবার সকাল ৯টায় নগর ভবনে মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর জীবন ও আদর্শের ওপর আলোচনা, কেসিসি পরিচালিত মক্তবসমূহের শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্বিরাত,  হামদ্-নাত ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেসিসি’র প্রশাসক ও বিভাগীয় কমিশনার মো: হেলাল  মাহমুদ শরীফ এবং সভাপতিত্ব করবেন প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম। খবরঃ বিজ্ঞপ্তির