নিউজ ডেস্কঃ
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ পাঁচ কমিশনার পদত্যাগ করছেন ।আজ বৃহস্পতিবার আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানান হাবিবুল আউয়াল নিজেই।
সংবাদ সম্মেলনে কাজী হাবিবুল আউয়াল একটি লিখিত বক্তব্য পড়ে শোনান সাংবাদিকদের। হাবিবুল আউয়াল বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এক দলীয় ছিল বলে সরকারি প্রভাব ছিল না। দরকার ছিল না।
বিগত সংসদ নির্বাচনের পর থেকে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলো সরকারের পাশাপাশি নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছিল। অনলাইন।
ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠন হয়। এরপর থেকে কাজী হাবিবুল আউয়াল কমিশনের পদত্যাগের দাবি ওঠে। নির্বাচন কমিশনের সদস্যরাও মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে তাদের পদ ছাড়তেই হবে। তাই পদত্যাগের জন্য মানসিক প্রস্তুতিও নিয়ে রেখেছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।