নৌপরিবহন প্রতিমন্ত্রী কাল ১০ মার্চ খুলনা আসছেন

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এক দিনের সফরে কাল  ১০ মার্চ (শুক্রবার) খুলনা আসছেন।

সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ১০ মার্চ সকাল সাড়ে ১০টায় বিএসসি’র খুলনার বয়রাস্থ ভূমি, বানিয়াখামারস্থ শপিং কমপ্লেক্স, মোংলা বন্দর কর্তৃপক্ষের রুজভেল্ট জেটি এবং বিআইডব্লিউটিএ’র জেটি পরিদর্শন করবেন। তিনি বিকাল তিনটায় রূপসা সেতুর নিচে টোলঘাটে শিশু সংগঠন ইকরিমিকরি কর্তৃক আয়োজিত সংবাদ আলোকচিত্রী কাকলী প্রধানের ‘নদী নেবে’ শীর্ষক তিন দিনব্যাপী একশত নদী উন্মুক্ত আলোকচিত্র প্রদর্শনী’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। পরে প্রতিমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।খবরঃ বিজ্ঞপ্তির