বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়ের পরিচালক মামুনুর রহমান ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখে নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি লাভ করেন। এর আগে তিনি ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
মামুনুর রহমান ১৯৯৯ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন। দেশের কেন্দ্রীয় ব্যাংকে দীর্ঘ ২৬ বছরের চাকুরীকালে তিনি প্রধান কার্যালয়ের ব্যাংক পরিদর্শন বিভাগ, বৈদেশিক মুদ্রা পরিদর্শন বিভাগ, কৃষি ঋণ বিভাগ, বাংলাদেশ ব্যাংক প্রশিক্ষণ একাডেমি এবং খুলনা অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ/শাখায় সফলতার সাথে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ ব্যাংকে যোগদানের পূর্বে প্রায় দুই বছরের অধিককাল যাবত তিনি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি ও পূবালী ব্যাংক পিএলসিতে যথাক্রমে এসিসটেন্ট অফিসার ও সিনিয়র হিসেবে কাজ করেছেন।
তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯০ সালে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর ও ১৯৯২ সালে আইন বিষয়ে স্নাতক ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি) হতে ডিএআইবিবি সনদ অর্জন করেন। মামুনুর রহমান ২৫ অক্টোবর ১৯৬৯ তারিখে খুলনা শহরের বাবু খান রোডে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা শেখ মারুফার রহমান খুলনা শহরের একজন স্বনামধন্য আইনজীবি এবং মাতা ফরিদা আখতার (লুসি) সরকারী করোনেশন উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক। খবরঃ বিজ্ঞপ্তির