খুলনা জেলার ফুলতলা থানা এলাকা হতে ৫০০ পিচ ইয়াবা ১ জন গ্রেফতার

খুলনা জেলার ফুলতলা থানার আওতাধীন এলাকা থেকে ৫০০ পিস ইয়াবাসহ এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ফুলতলা থানা পুলিশ।

                গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ জানুয়ারি ২০২৬ খ্রি. রাত আনুমানিক ২১.৪০ ঘটিকায় ফুলতলা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ফুলতলা থানাধীন গাড়াখোলা গ্রামের একটি মৎস্য ঘেরের টং ঘরের সামনে থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

 গ্রেপ্তারকৃত ব্যক্তির পরিচয়-১। মোঃ ওয়াহিদুল মহলদার (৪০)।

গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে ৫০০ (পাঁচ শত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

  প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত মোঃ ওয়াহিদুল মহলদার একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি তার অন্যান্য সহযোগীদের সহায়তায় বিভিন্ন স্থান থেকে ইয়াবাসহ মাদকদ্রব্য সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে সংরক্ষণ করতেন এবং সুবিধাজনক সময়ে সেগুলো বিক্রি করতেন।

 উক্ত ঘটনায় ফুলতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

 পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে খুলনা জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।খবরঃ বিজ্ঞপ্তির