ফাইল ছবি।
নিউজ ডেস্কঃ
দেশে প্রতিষ্ঠিত গণমাধ্যমের অনলাইন, অনলাইনের জন্য নিবন্ধিত এবং নিবন্ধন পেতে আবেদন করা অনলাইন গণমাধ্যম ছাড়া বাকি সব অনলাইন বন্ধ করার ঘোষণা দিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ ঘোষণা দেন। ডিআরইউ’র যুগা সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত সম্পাদক) মিজান রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ শুকুর আলী
শুভ।
প্রতিমন্ত্রী বলেন, দেশে প্রতিষ্ঠিত ও নিবন্ধিত অনলাইন গণমাধ্যম মোট ৪২৬টি অনলাইন আছে। একই সঙ্গে যেগুলো দরখাস্ত করেছে, প্রক্রিয়াধীন সবগুলোর লিস্ট করতে বলা হয়েছে। এর বাইরে যত অনলাইন নিউজ পোর্টাল আছে, সেগুলো আমরা সব বন্ধ করে দেব। দরখাস্ত করলে নিবন্ধন পাওয়া পর্যন্ত বন্ধ সে গুলো বন্ধ হবে না। কারণ, নিবন্ধনে জন্য আবেদন করা অনলাইন কিভাবে চলছে সেটা দেখতে হবে। তথ্যঃ অনলাইন।
গণমাধ্যম কর্মী আইন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আইনটি পর্যালোচনার জন্য সবগুলো সাংবাদিক সংগঠন থেকে দু’জন প্রতিনিধি নিয়ে সেল তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। এ সেলের সদস্যদের আলাপ-আলোচনার পর তাদের বক্তব্য নিয়ে এটি চূড়ান্ত করা হবে। তারপর দ্রুততম সময়ের মধ্যে আইনটি সংসদীয় স্থায়ী কমিটিতে নিয়ে পরবর্তীতে সংসদে পাশ করা হবে।
পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রতিমন্ত্রী।