নিবন্ধন পাওয়ায় গণঅধিকার পরিষদ দিঘলিয়া উপজেলার সভা ও মিছিল অনুষ্ঠিত

ভিপি নূর এর নেতৃত্বাধীন দল বাংলাদেশ যুব অধিকার পরিষদ এর নিবন্ধন
পাওয়ায় খুলনার দিঘলিয়া উপজেলা যুব অধিকার পরিষদের উদ্যোগে গাজীরহাট
বাজারে আলোচনা সভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায়ঢ প্রধান
অতিথি কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের সহ-বিদ্যুৎ, জ¦ালানী ও খনিজ সম্পদ বিষয়ক
সম্পাদক এস কে রাশেদ তার বক্তৃতায় বলেন বহু প্রাণের বিনিময় এক সৈরাচারকে
হটিয়ে আবার অন্য কোন সৈরাচারকে বাংলাদেশের ক্ষমতার মসনদে স্থান না দেওয়ার
জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। নির্বাচনী পরিবেশ তৈরী হলে
ইউনিয়ন, উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন ও জাতীয় নির্বাচনে ৩০০
আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা করেন।
উক্ত সভায় প্রধান বক্তা যুব অধিকার পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি
এইচ এম তাজুল ইসলাম বলেন তারুণ্য নির্ভর আগামীর বাংলাদেশ গড়তে ভিপি
নুরুল হক নুর ও রাশেদ খান এর নেতৃত্বে গণঅধিকার পরিষদ ও তার অঙ্গ সহযোগী
সংগঠন দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে আপমর জনতার কল্যাণে
নিরলসভাবে কাজ করে যাবেন। তিনি গণতন্ত্রের ধারা অব্যহত রাখতে ও সন্ত্রাসমুক্ত
বাংলাদেশ গড়তে রাজনীতিতে তরুণ সমাজকে এগিয়ে আসার জন্য আহ্বান
জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন- মহানগর গণঅধিকার পরিষদের সহ-সভাপতি
রিয়াজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বিদার শিকদার, মহানগর যুবঅধিকার
পরিষদের সাংগঠনিক সম্পাদক আজিজ শেখ রুবেল, নুর মোহাম্মাদ, সুজন
আহমেদ বাবু জেলা মহানগর যুবঅধিকার পরিষদের সদস্য শরিফুল ইসলাম এবং
মহানগর ছাত্র অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়েত শেখ
স¤্রাট, খুলনা আইনজীবী অধিকার পরিষদ নেতা এ্যাডঃ মোশারেফ হোসেন ও
এ্যাড. সাইফুল ইসলাম, শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সনম্পাদক
আব্দুল করিম ও নারী বিষয়ক সম্পাদক কবিতা খাতুন প্রমুখ।খবরঃ বিজ্ঞপ্তির