নাগরিক সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান কেসিসি প্রশাসকের

কেসিসি প্রশাসক, খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকারের সাথে খুলনা নাগরিক সমাজের উদ্যোগে নাগরিক নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা গত কাল সোমবার দুপুর ২.০০ টায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এসময় নাগরিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার, গণ সংহতি আন্দোলনের জেলা আহŸায়ক মুনীর চৌধুরী সোহেল, দৈনিক কালের কণ্ঠের ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন, আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের খুলনা বিভাগীয় সভাপতি এস এম দেলোয়ার হোসেন, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি, মাছরাঙা টেলিভিশনের ব্যুরো প্রধান মোস্তফা জামাল পপলু, ডিবিসি নিউজের খুলনা ব্যুরো প্রধান আমিরুল ইসলাম, কে এইচ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা খ. ম. শাহীন হোসেন, খুলনা আর্ট একাডেমির পরিচালক চিত্র শিল্পী মিলন বিশ^াস, খুবি শিক্ষার্থী শাকিরুন তাহা, সাংবাদিক এস এম বাহাউদ্দিন প্রমুখ।

মত বিনিময় সভায় খুলনাস্থ নির্মাণাধীন গল্লামারী ব্রিজ এর কাজ দ্রæত সম্পন্ন, ময়লাপোতা মোড়ের ত্রæটিসম্পন্ন সৌন্দর্যবর্ধন প্রকল্প, নগরীর মশা নিধন, নগর জুড়ে সড়ক ও স্যুয়ারেজের চলমান সংস্কার কাজ, বর্জ্য ব্যবস্থাপনা, নিষিদ্ধ ঘোষিত সিঙ্গেল ইউজড পলিথিন শপিং ব্যাগ বন্ধ, যানজট নিরসন, অবৈধ দখল উচ্ছেদ, সম্পূর্ণ ময়ূর নদ খনন প্রভৃতি বিষয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিস্তারিত আলোচনা হয়। প্রশাসক মহোদয় ধৈর্য ধরে নেতৃবৃন্দের বক্তব্য শোনেন এবং সমস্যা সমাধানে সাধ্যমত প্রয়োজনীয় কার্যকর সকল ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ^স্ত করেন। তিনি এ ব্যাপারে নগরবাসীর সহযোগিতা এবং সচেতন ভূমিকা প্রত্যাশা করেন। এসময় কেসিসি প্রশাসক ও বিভাগীয় কমিশনার মহোদয় নগরবাসীর প্রতি আইন প্রতিপালন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সকলের জন্য বাসযোগ্য খুলনা নগরী গড়ে তোলার জন্য মহানগরীর সর্বস্তরের জনগনের ইতিবাচক ভূমিকা পালনের প্রতি জোর দেন। সমস্যা সমাধানে ইতিপূর্বে বেশকিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন বলে উল্লেখ করে তার ইতিবাচক ফলাফল পেয়েছেন, যা নগরবাসী শিঘ্রই ভোগ করতে পারবেন। নাগরিক নেতৃবৃন্দ মশা নিধন এবং বর্জ্য ব্যবস্থাপনায় তার তাৎক্ষনিক পদক্ষেপ গ্রহণ ও খুলনার সঙ্কট সমাধানে তাঁর আন্তরিকতার প্রশংসা করেন। খবরঃ বিজ্ঞপ্তির