নিউজ ডেস্কঃ
অটোরিক্সা থেকে চাঁ’দা তুলার সময় ২ জনকে আটক করেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার। এরপর তার উপর হা’মলা করে আটক ২ জনকে ছিনিয়ে নেয়া হয়। এসময় পুলিশ সুপার আহত হয়।
নরসিংদীতে (নরসিংদী সদর) সড়কে চাঁদাবাজির প্রতিবাদ করায় নরসিংদীর অতিরিক্ত সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শামিম আনোয়ারের ওপর হামলা চালিয়েছে চাঁদাবাজদের ৩০-৪০ জন সহযোগী। গতকাল শনিবার (৪ অক্টোবর) দুপুরে পৌর শহরের আরশিনগরে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আহত অবস্থায় শামিম আনোয়ারকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হয়। সেখান প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ১ মাস পূর্বে নরসিংদী সড়কে চাঁদাবাজি বন্ধে জিরোটলারেন্স ঘোষণা করেন সহকারী পুলিশ সুপার শামিম আনোয়ার এবং নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দেন।