নব্য এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য তীব্র উসকানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণঃ ছাত্রদল 

এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যকে তীব্র উসকানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ উল্লেখ করে   ছাত্রদলের নিন্দা ও প্রতিবাদ সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে, 

নব্য এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী জননন্দিত নেতা সালাহউদ্দিন আহমদ সম্পর্কে তীব্র উসকানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য প্রদান করেছেন। এই নেতা প্রায়শই দেশের সম্মানিত জাতীয় নেতাদের বিষয়ে চরম অশ্রদ্ধাপূর্ণ, রাজনৈতিক শিষ্টাচারবিরোধী অসংলগ্ন বক্তব্য দিয়ে থাকেন। রাজনীতিতে ঘৃণার বিষবাষ্প ছড়িয়ে দেওয়া এ ধরনের নেতারা দেশের সুস্থ, স্বাভাবিক ও উন্নত রাজনৈতিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ।’১৯.৭.২৫ ইং