নজরুল নগর স্কুলের শিক্ষার্থীদের ওব্যাট হেল্পার্সের শীতবস্ত্র বিতরণ

স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ওব্যাট হেল্পার্সের উদ্যোগে মঙ্গলবার নগরীর শেখপাড়া
নজরুল নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রকল্প কর্মকর্তা
মো. হুমায়ুন কবির। বিদ্যালয়ের সভাপতি মো. আবিদ হোসেনের সভাপতিত্বে
বক্তৃতা করেন সাংবাদিক মেহেদী মাসুদ খান, মো. মশিউর রহমান, মাকসুদ আলী,
মামুন রেজা, তানভীর আলম। এসময় দরিদ্র শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণ করায় স্কুলের
পক্ষ থেকে ওব্যাট হেল্পার্সের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।খবর বিজ্ঞপ্তি