নিউজ ডেস্কঃ
বিহারি রানা নামে এক যুবক নগরীর ময়লাপোতা মোড় আহছানউল্লাহ কলেজের সামনে ৬ তা ৪৫ মিনিটের দিকে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন।আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি)এ ঘটনা ঘটে।
জানা গেছে, অজ্ঞাত দুর্বৃত্তরা বিহারি রানাকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা গুলিবিদ্ধ যুবককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত
চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষনা করেন ।তাঁর গলায় গুলিবিদ্ধ হয়েছে। এ রিপোর্ট লেখার সময় ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছেন ।