নগরীর টুটপাড়া নিবাসী প্রদীপ সরকারের মাতার পরলোকগমন 

প্রতিবেদকঃ

খুলনা মহানগরীর টুটপাড়া নিবাসী সমাজ সেবক প্রদীপ সরকারের মাতা মায়া সরকার পরলোক( স্বামী- স্বর্গীয় পরিতোষ সরকার) গমন করেছেন। আজ ৮ এপ্রিল বুধবার ভোর সাড়ে পাঁচটায় নিজ বাসার বাথরুমে পড়ে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে তিনি নিশ্বাস ত্যাগ করেন  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

তার পরিবার জানিয়েছেন, আজ বিকালে নগরীর রুপসা শ্মশানঘাটে তার সৎকার  কার্যক্রম করা হবে। মৃত্যুকালে মায়া সরকার তিন পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।