নিউজ ডেস্কঃ
জাতিসংঘ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে। জাতিসংঘ সংস্থার মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, এই পদক্ষেপকে স্থায়ী ও পূর্ণাঙ্গ শান্তির দিকে একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখা যায়।
জাতিসংঘের মুখপাত্র এক বিবৃতিতে জানায়, মহাসচিব সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলা এবং যুদ্ধবিরতির শর্তগুলো পালনের আহ্বান জানিয়েছেন। এর মূল লক্ষ্য হলো বেসামরিক মানুষের জীবন রক্ষা করা এবং মানবিক দুর্ভোগ কমানো।
গুতেরেস আরও বলেছেন, দুই পক্ষের সমঝোতার মাধ্যমে ভবিষ্যতে স্থায়ী শান্তির পথ তৈরি করা সম্ভব। একই সঙ্গে তিনি আশ্বস্ত করেছেন, তার ব্যক্তিগত দূত বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করছেন।