নগরীতে বাতিঘরের উদ্যোগে নতুন পোশাক এবং নতুন সেলাই মেশিন বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার বিকেল ৪টায় নগরীর রেলওয়ে স্টেশনে ৩০০ শতাধিক ছিন্নমূল মানুষ ও পথশিশুদের মাঝে ঈদ-উল-ফিতরের নতুন পোশাক এবং কর্মসংস্থানের লক্ষ্যে ৬টি পরিবারের মাঝে নতুন সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র তালুকদার আবদুল খালেক। এ সময় বাতিঘরের আহ্বায়ক শেখ মো: জাহাঙ্গীর আলমসহ অন্যান্য সদস্যবৃনদরা উপস্থিত ছিলেন। খবরঃ বিজ্ঞপ্তির