ফাইল ছবি।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন তিন দিনের সফরে ১৭ জুলাই বৃহস্পতিবার খুলনা ও যশোর আসছেন।
সফরসূচি অনুযায়ী উপদেষ্টা ১৭ জুলাই রাত আটটায় জামিয়া রশীদিয়া গোয়ালখালী খুলনায় সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা ও সামাজিক সমস্যার সমাধানে ওলামাদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় যোগদান করবেন।
উপদেষ্টা ১৮ জুলাই সকাল সাড়ে নয়টায় মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম খুলনা জেলা কর্মশালায়, সকাল পৌনে এগারোটায় ইসলামিক ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কার্যালয় পরিদর্শন ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা ও সামাজিক সমস্যার সমাধানে করণীয় শীর্ষক বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এবং দুপুর ১২টায় খুলনা মেট্রোপলিটন মডেল মসজিদের উদ্বোধন করবেন। বিকাল চারটায় তিনি কেশবপুর উপজেলা মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।