খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও দৈনিক দেশ সংযোগ পত্রিকার সম্পাদক, খুলনা আঞ্চলিক সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগকে হত্যার উদ্দেশ্যে দৈনিক দেশ সংযোগ পত্রিকায় হামলা চালানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১টায় সন্ত্রাসীরা এ হামলায় চালায়। এ হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রকাশ্য দিবালোকে এ ধরণের হামলাকারী সন্ত্রাসীদের খুজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির জন্য প্রশাসনের প্রতি দাবি জানান। অন্যথায় আওয়ামী লীগ কঠোর কমসূচী গ্রহণ করা হবে বলে নেতৃবৃন্দ বিবৃতিতে জানিয়েছেন।
বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলে, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও নবনির্বাচিত সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য ও বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র সেখ সালাহউদ্দিন জুয়েল, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী। খবরঃ বিজ্ঞপ্তির