লায়ন্স কাব যেভাবে মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে, তা অত্যন্ত প্রশংসনীয়ঃ নজরুল ইসলাম মঞ্জু 

লায়ন্স ইন্টারন্যাশনালের ওয়ার্ল্ড লায়ন্স ডে এন্ড অক্টোবর সার্ভিস প্রোগ্রাম-২০২৬ পালন উপল্েয খুলনায় বর্ণাঢ্য র‌্যালি রক্তদান, বৃরোপণ ও মশক নিধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এছাড়া শুক্রবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় খুলনা প্রেস কাব প্রাঙ্গণ থেকে দিবসটি পালন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র‌্যালির উদ্বোধন করেন। খুলনা সুন্দরবন লায়ন্স কাব, খুলনা মেট্রোপলিটন লায়ন্স কাব, পয়গ্রাম কসবা লায়ন্স কাব ও খুলনা ম্যানগ্রোভ লায়ন্স কাব যৌথভাবে আয়োজিত র‌্যালিতে লায়ন্স ইন্টারন্যাশনালের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য ও স্বেচ্ছাসেবীগণ অংশগ্রহণ করেন।

 

র‌্যালি উদ্বোধনকালে কেসিসি প্রশাসক বলেন, লায়ন্স কাব যেভাবে মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে, তা অত্যন্ত প্রশংসনীয়। রক্তদান, বৃরোপণ ও জনস্বাস্থ্যসুরামূলক কর্মসূচির মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তিনি ভবিষ্যতেও লায়ন্স কাবের জনকল্যাণমূলক কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন।

 

র‌্যালি শেষে ‘‘টুগেদার উই রাইজ, টুগেদার উই থ্রাইভ’’ প্রতিপাদ্যকে সামনে রেখে সংস্থাটি মানবসেবা, পরিবেশ সংরণ ও জনস্বাস্থ্য সুরার ল্েয স্বেচ্ছায় রক্তদান, বৃরোপণ এবং মশক নিধন কর্মসূচি পরিচালনা করা হয়।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রেস কাবের সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে কেসিসি’র ২২ নং ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা খান হাবিবুর রহমান, খুলনা মেট্রোপলিটন লায়ন্স কাবের প্রেসিডেন্ট লায়ন ডা. তরিকুল ইসলাম, খুলনা ম্যানগ্রোভ লায়ন্স কাবের চার্টার্ড প্রেসিডেন্ট লায়ন গবেষক মীর মো. কবির হোসেন, খুলনা পয়গ্রাম কসবা লায়ন্স কাবের ভাইস প্রেসিডেন্ট লায়ন সঞ্চিতা দে, খুলনা সুন্দরবন লায়ন্স কাবের প্রেসিডেন্ট লায়ন মোসাম্মাৎ আনোয়ারা পারভিন, খুলনা সুন্দরবন লায়ন্স কাবের চার্টার্ড সেক্রেটারি ও রিজিয়ন চেয়ারপারসন (হেডকোয়ার্টার) লায়ন দিলারা নাসরিন, খুলনা মেট্রোপলিটন লায়ন্স কাবের চার্টার্ড প্রেসিডেন্ট ও ডিস্ট্রিক্ট রিজিয়ন চেয়ারপারসন (কাব) লায়ন শামীমা সুলতানা শীলু, ডিস্ট্রিক্ট গভর্নরের অ্যাডভাইজার লায়ন এম. এ. আউয়াল রাজ এবং খুলনা ম্যানগ্রোভ লায়ন্স কাবের ট্রেজারার মদিনা মনোয়ারা ও মিসেস নুরুন্নাহার, সাংগঠনিক সম্পাদক শাহিন হাওলাদারসহ বিভিন্ন পর্যায়ের লায়ন্স নেতৃবৃন্দ ও সদস্যরা অনুষ্ঠানে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন।

 

আয়োজকরা জানান, লায়ন্স ইন্টারন্যাশনালের ‘উই সার্ভ’ মূলমন্ত্রকে ধারণ করে মানবসেবা, পরিবেশ সংরণ ও জনস্বাস্থ্য সুরায় খুলনার লায়ন্স কাবগুলো সম্মিলিতভাবে কাজ করে যাবে। অক্টোবর সার্ভিস উপল্েয সপ্তাহব্যাপী আরও বিভিন্ন সেবামূলক কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

বিকেলে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর ইকবাল নগরে লায়ন্স কাব চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে  ওয়ার্ল্ড লায়ন্স সার্ভিস ডে এন্ড অক্টেবর সার্ভিস প্রোগ্রাম ২০২৬ পালন উপলক্ষ্যে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় লায়ন্স কার্যালয়ে এসে শেষ হয়। খবরঃ বিজ্ঞপ্তির