দুর্নীতির সূচক নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সবকিছুই ধোঁয়াশাঃ দুদক সচিব

নিউজ ডেস্কঃ
দুর্নীতি দমন কমিশনের সচিব মো. মাহবুব হোসেন জানিয়েছেন,
দুর্নীতির সূচক নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) সবকিছুই ধোঁয়াশা ।

আজ বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ দাবি করেন তিনি। অনলাইন।

দুদক সচিব বলেন, টিআইয়ের প্রতিবেদনে সুস্পষ্টভাবে দুর্নীতির কোনো তথ্য উল্লেখ নেই। কারণ, দুদকের কাছ থেকে কোনো না নিয়েই প্রতিবেদনটি করা হয়েছে।

দুদকের ওপর কোনো রাজনৈতিক চাপ নেই বলেও দাবি করেছেন তিনি।

দুর্নীতি বৃদ্ধির প্রশ্নে মাহবুব হোসেন বলেন, ‘একক দায় দুদকের নয়। আইনবিভাগ, বিচারবিভাগ ও নির্বাহী বিভাগের দিকে ইঙ্গিত করেছে সংস্থাটি।’

দুর্নীতির সূচক নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সবকিছুই ধোঁয়াশা বলে মন্তব্য করেছেন দুদক সচিব।

এর আগে নতুন সরকারের প্রথম দিন বাংলাদেশকে দুর্নীতিগ্রস্ত দাবি করে টিআইয়ের দুর্নীতির ধারণাসূচক প্রতিবেদন তুলে ধরেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।