নিউজ ডেস্কঃ
রিগান ইসলাম (৩৫) নামের এক বাংলাদেশি যুবক দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ৬টি গুলি লাগে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
বাংলাদেশ সময় সোমবার রাত ৮টার দিকে ফ্রি-স্টেট প্রদেশের বুসাবেলোতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে সন্ত্রাসীদের ছোঁড়া ৩টি গুলি রিগানের মাথায় ও ৩টি গুলি শরীরের বিভিন্ন স্থানে লেগেছিল।
নিহত রিগান ইসলাম নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড পশ্চিম শ্রীনদ্দি গ্রামের শেখ উলাল মিয়ার বাড়ির তাজুল ইসলামের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে বড় ছিলেন রিগান। তার তিন বছর বয়সী রোহান নামের এক ছেলে সন্তান রয়েছে।
নিহতের ছোটভাই ফাহিম মাহমুদ জানান, রিগান ভাই পরিবারের বড় ছেলে হওয়ার সুবাদে জীবিকার তাগিদে প্রায় ১৫ বছর আগে আফ্রিকায় পাড়ি জমান। সেখানে নিজের একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন তিনি। ২০২১ সালে দেশে আসার পর প্রায় ৫ মাস ছুটি কাটিয়ে পুনরায় আফ্রিকা চলে যান। অনলাইন।
এর মধ্যে বাংলাদেশ সময় সোমবার রাতে গাড়িযোগে দোকানের জন্য মালামাল নিয়ে দোকানের সামনে আসেন তিনি। গাড়ি থেকে নামার সময় আগ থেকে ওঁত পেতে সন্ত্রাসীরা রিগান ভাইকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।