দক্ষতা অর্জনের পাশাপাশি ভালো মানুষ হতে হবে: ইউসেপ খুলনার অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার

 

২৯ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার: ইউসেপ মহসীন খুলনা টিভিইটি
ইনস্টিটিউট এর আয়োজনে ও সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর
সহযোগিতায় আজ বৃহস্পতিবার বেলা ১২:৩০ ঘটিকায় কারিগরি প্রশিক্ষণের
সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার জনাব মো:
জিল্লুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার জেলার
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব খন্দকার ইয়াসির আরেফীন, এসডিএফ এর
আঞ্চলিক পরিচালক জনাব মো. হেদায়েত উল্লাহ্ধসঢ়; ও আঞ্চলিক সমন্বয়কারী জনাব কাজল
চন্দ্র দে।
সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্প (এসসিএমএফপি) এবং
রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশীপ এন্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (ঝউঋ জঊখও) প্রজেক্টের
আওতায় গ্রাম পর্যায়ের কর্মহীন যুবতীদের ৭৫দিন-ব্যাপী কারিগরি ও বৃত্তিমূলক
শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান করা হয়। রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং এবং
ইলেকট্রিক্যাল ইন্সটলেশন ও মেইনটেনেন্স ট্রেডের ৩৬০ ঘন্টা ব্যাপি প্রশিক্ষণ সমাপ্ত
করে ২টি ব্যাচের ৫০জন প্রশিক্ষণার্থী বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতায়
অ্যাসেসমেন্ট এ সক্ষমতা অর্জন করে এবং এরা সকলেই দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে
কর্মসংস্থানে যোগ দিবে।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জনাব জনাব খন্দকার ইয়াসির আরেফীন
বলেন, আগামীর চতুর্থ শিল্প বিপ্লবে শিল্প প্রতিষ্ঠানের বেশিরভাগ কাজই রোবট
পরিচালনা করবে। তাই কর্মক্ষম যুবাদের জনশক্তিতে রূপান্তর করতে হবে এবং জনশক্তি
রপ্তানীতেও এগিয়ে আসতে হবে। সকলকে নিয়ে সোনার বাংলা গড়ে তুলতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার জনাব মো:
জিল্লুর রহমান চৌধুরী বলেন, এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়।
যুবাদের মধ্যে অপার সম্ভাবনা এবং এরা স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। তিনি দক্ষতা
অর্জনের পাশাপাশি, দুর্নীতি, মাদক এবং অসৎ কাজ পরিহার করে তাদের ভালো মানুষ
হিসেবে গড়ে ওঠার পরামর্শ দেন। চাকুরি পাবার পরে শুধুমাত্র নিজেদের নিয়ে নয়
সৃষ্টিকর্তা, পিতা-মাতা এবং মানবকল্যাণেও তাদের নিয়োজিত রাখার পরামর্শ দেন।
তিনি ইউসেপের কর্মকা-ের ভূয়সী প্রশংসা করেন এবং এধরনের প্রতিষ্ঠান
আলোর মশাল জ¦ালিয়ে দেয়ার জন্য ইউসেপ বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা লিন্ডসে এল্যান
চেইনী’র প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠান শেষে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক ইউসেপ ক্যাম্পাসে ২টি ফলদ বৃক্ষ
রোপন করেন এবং ইউসেপ শিক্ষার্থীদের সংক্ষিপ্ত সাংস্কৃতিক পারফরম্যান্স উপভোগ
করেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ কামরুজ্জামান, রিজিওনাল ম্যানেজার,
ইউসেপ খুলনা রিজিওন। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব দুলাল চন্দ্র গোলদার, হেড অব
টিভিইটি ইনস্টিটিউট, ইউসেপ মহসীন খুলনা টিভিইটি ইনস্টিটিউট,
এসডিএফ ও ইউসেপ এর কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য যে, ১৯৭২ সাল থেকে ইউসেপ-বাংলাদেশ শহরের সুবিধাবঞ্চিত শ্রমজীবী শিশু
কিশোরদের কারিগরি প্রশিক্ষণ প্রদান এবং প্রশিক্ষণপ্রাপ্ত গ্রাজুয়েটদের
কর্মসংস্থানে সহযোগিতা প্রদান করে আসছে। খবরঃ বিজ্ঞপ্তির