আজ ১৩ জুন ২০২৬ তারিখ সচেতন নাগরিক কমিটি (সনাক) খুলনা, টিআইবি এর আয়োজনে
ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) ও এ্যাক্টিভ সিটিজেন গ্রুপ (এসিজি) এর সাথে
স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বিষয়ক অভিজ্ঞতা বিনিময় সভা সনাক-
খুলনা এর সভাপতি অধ্যাপক রমা রহমান এর সভাপতিত্বে নগরীর কারিতাস আঞ্চলিক কার্যালয়
মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা দুর্নীতির বিরুদ্ধে একসাথে কাজের মাধ্যমে প্রাতিষ্ঠানিক
দুর্নীতি রোধ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানায়। আয়োজনে স্থানীয়
পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি গত ২০২২ সাল থেকে শুরু
হওয়া ্#৩৯;পার্টিসিপেটরি অ্যাকশন অ্যাগেইনস্ট করাপশন- টুওয়ার্ডস ট্রান্সপারেন্সি অ্যান্ড
অ্যাকাউন্টেবিলিটি (প্যাকটা)্#৩৯; প্রকল্পে সনাক-খুলনা এর বাস্তবায়িত কার্যক্রমের অগ্রগতি, ফলাফল,
চ্যালেঞ্জ সমূহ, তা উত্তরণের বিষয় উপস্থাপন করা হয়। সভার শুরুতেই স্বাগত বক্তব্য দেন সনাক-খুলনা এর
সহ সভাপতি জনাব রীনা পারভীন। সভার লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপন করেন টিআইবি সিভিক এনগেজমেন্ট
বিভাগের কো-অর্ডিনেটর কাজী শফিকুর রহমান । এরপর শুরু হয় খাত ও দলীয় ভিত্তিক আলোচনা,
এখানে শিক্ষা, স্বাস্থ্য, ভূমি, পরিবেশ, ইয়েস এবং সনাক সদস্যরা স্থানীয় পর্যায়ে
দুর্নীতিবিরোধী আন্দোলন বাস্তবায়ন করতে যে সকল প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় এবং তা
সমাধান করার জন্য কি কি কৌশল নেওয়া যেতে পারে তা দলীয় কাজের মাধ্যমে নির্ধারণ করেন।
পাশাপাশি দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন আরও বিস্তৃত করতে স্থানীয় তরুণ সংগঠনের
সাথে সমন্বয় কৌশল বিষয়ে দলীয় কাজ উপস্থাপন করা হয়। সভায় উপস্থিত সকলে দুর্নীতি বিরোধী
শপথ নেন এবং সম্মিলিত ভাবে দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত
করেন। সভায় সনাক-খুলনা এর সাথে যুক্ত ১৫০ জন এর অধিক সেচ্ছাসেবী সনাক, ইয়েস এবং
এসিজি সদস্যগণ অংশ নেয়। সভায় আরও উপস্থিত ছিলেন টিআইবি সিভিক এনগেজমেন্ট
বিভাগের খুলনা অঞ্চলের ক্লাস্টার কো-অর্ডিনেটর মোঃ ফিরোজ উদ্দীন, অ্যাসিস্ট্যান্ট কো-
অর্ডিনেটর ইয়াসমীন আরা। উপস্থিত সবাইকে দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান সনাক খুলনা এর
সহ সভাপতি জনাব গৌরাঙ্গ নন্দী এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সনাক সদস্য জনাব দিলীপ কুমার
দাস । খবরঃ বিজ্ঞপ্তির