তমুদ্দুন মজলিশ খুলনার ইফতার মাহফিল

তমুদ্দুন মজলিশ খুলনা কর্তৃক আয়োজিত গতকাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা কর আইনজীবী সমিতির সভাপতি খান মনিরুজ্জামান। সিরাজ উদ্দিন সেন্টুর পরিচালনায় অনুষ্ঠানে পবিত্র রমজানের তাৎপর্য পর্যালোচনা ও দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ ফররুখ হোসাইন ফারুক। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এস এম মাহবুবুর রহমান, শামীম আহসান, মোঃ কামরুল ইসলাম ভুক্ত, মোঃ মাজিদুর রহমান, অধ্যাপক মোঃ জাকির হোসেন, মোঃ রবিউল ইসলাম, মোঃ দাউক ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সার্বিক দায়িত্বে ছিলেন সাধারণ সম্পাদক সেখ জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে ১৯৫২, ১৯৬৯, ১৯৭১, ১৯৯০ ও ২০২৪ সালে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে শহীদ ও শহীদ পরিবারের জন্য দোয়া ও মাগফিরাত কামনা করা হয়। খবরঃ বিজ্ঞপ্তির