ডুমুরিয়া থানা এলাকা হতে ২০ বোতল অ্যালকোহল সহ ১ জন গ্রেফতার

প্রতিবেদকঃ

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), খুলনার
বিশেষ অভিযানে ডুমুরিয়া থানা এলাকা হতে ২০ বোতল অ্যালকোহল
’সহ ১ জন গ্রেফতার।

খুলনা জেলা ডিবি পুলিশ হতে প্রাপ্ত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
জেলা পুলিশ সুপার
মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম এর নির্দেশে গতকাল সন্ধ্যা ৭ টা ৫০ মিনি টের দিকে জেলা ডিবি পুলিশের একটি দল ডুমুরিয়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্তে বিশেষ
অভিযান পরিচালনা করে। অভিযানকালে ডুমুরিয়া থানাধীন হাসানপুর
গ্রামস্থ মধুপুর কলেজগামী পাঁকা রাস্তার উপর হতে শামীম হোসেন (২৫)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার কাছ থেকে ২০ বোতল অ্যালকোহল উদ্ধার করেন এ
সংক্রান্তে এসআই(নিঃ) আল আমিন বাদী হয়ে ডুমুরিয়া থানায় আসামীর
বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।