ডুমুরিয়ায় বজ্রপাতে মৎস্যচাষি যুবকের মৃত্যু

নিউজ ডেস্কঃ
খুলনার ডুমুরিয়ায় বজ্রপাতে এক এক মৎস্যচাষি যুবকের মৃত্যু হয়েছে ।তার নাম

মো. ওবায়দুল্লাহ গাজী (২৯)।আজ রোববার (০৭ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়ার কোমলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, নিহত ওবায়দুল্লাহ গাজী ওই গ্রামের মো. দেলোয়ার হোসেন গাজীর ছেলে।
আজ সকাল সাড়ে ৮টার দিকে ওবায়দুল্লাহ পাশের কানাইডাঙ্গা বিলে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মারা যান।