ডা. জাফরুল্লাহ চৌধুরীর চির বিদায়

নিউজ ডেস্কঃ
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী মারা গেছেন।

গতকাল মঙ্গলবার রাত ১১টা ৩৫ মিনিটে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
৮১ বছর বয়সী ডা. জাফরুল্লাহ বীর মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্য কেন্দ্র ও গণবিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, জাতীয় ঔষধ নীতির রূপকার হিসাবে প্রয়াত হলেন।

তিনি দীর্ঘদিন কিডনি ও বার্ধক্যজনিত রোগ জটিলতায় ভুগছিলেন। গত বুধবার তাঁকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার স্ত্রী শিরীন হক একজন বিশিষ্ট নারী নেত্রী।