জ্বালানি তেলের দাম কমানোর বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবেঃ জ্বালানী প্রতিমন্ত্রী

ফাইল ফোটো ।

নিউজ ডেস্কঃ

বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, চলতি সপ্তাহেই বিশ্ব বাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের দাম কমানোর বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে । এই প্রস্তাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন পাওয়া গেছে বলেও জানিয়েছেন তিনি। এর আগে গত ৩ মার্চ জ্বালানি তেলের দাম কমানোর আভাস দিয়েছিলেন নসরুল হামিদ। মঙ্গলবার (৫ মার্চ) রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, নতুন স্বয়ংক্রিয় পদ্ধতি অনুযায়ী আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে বাংলাদেশে পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম কিছুটা কমবে। সামনের মাসে বিশ্ববাজারে দাম কমলে তখন আরও কমানো যাবে বলেও জানান তিনি।

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী আরও বলেন, সামনে গরমের সময় বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখার বিষয়ে আলোচনা হয়েছে। জ্বালানি দাম সাশ্রয়ী করা হবে। এই সপ্তাহেই জ্বালানি ডাইনামিক প্রাইসিং পদ্ধতিতে জ্বালানির দাম নির্ধারন করা হবে। বিশ্ব বাজারের তেলের দাম বিবেচনা করে দাম নির্ধারণ করা হবে। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়া গেছে। এ সপ্তাহেই প্রজ্ঞাপন জারি করা হবে।তথ্যঃ অনলাইন।

এদিকে ২০২১ সালের নভেম্বর থেকে পরের বছর আগস্ট পর্যন্ত তিন দফা দাম সমন্বয় হয় জ্বালানি তেলের। এতে প্রতি লিটার ডিজেল–কেরোসিনের দাম বাড়ে ৪৪ টাকা বা ৬৭ শতাংশ পর্যন্ত।