প্রতিবেদকঃ
খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। এদিকে খুলনা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ভোট বর্জন করায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন ।
গতকাল অনুষ্ঠিত জেলা আইনজীবী সমিতির নির্বাচন পরিষদের চেয়ারম্যানের স্বাক্ষরিত ফলাফলে জানা গেছে, সভাপতি পদে এড. সাইফুল ইসলাম ১০৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী এড. শরিফুল ইসলাম জোয়ার্দ্দার খোকন পেয়েছেন ৭২ ভোট। অপরদিকে সাধারণ সম্পাদক পদে ৯৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তারিক মাহমুদ তারা। অপর প্রার্থী এড. এ কে, এম শহিদুল আলম শহিদ পেয়েছেন ৯২ ভোট।
বিজয়ী অন্যান্যরা হলেন, সহ সভাপতি এ, কে এম মিজানুর রহমান (৯৬৫ ভোট) ও শিরিন আক্তার পপি (৯৫৪), যুগ্ম সাধারণ সম্পাদক তমাল কান্তি ঘোষ (৯৮৫), লাইব্রেরি সম্পাদক কাজী সাইফুল ইমরান (৯২৯), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো: আসাদুজ্জামান গাজী মিল্টন (৯৮১) এবং সদস্য পদে ওমর ফারুক রনি (১০১১), সরদার আশরাফুর হমান দিপু (৯৬২), এস, এম আব্দুস সাত্তার (৯৫৭), প্রজেশ রায় (৯২৮), মো: মনিনুর ইসলাম মনির (৯১২), সাবিরা সুলতানা হ্যাপি (৯০২), খাদিজা আক্তার টুলু (৮৫৮) ভোট।অনলাইন।
কমিশনের দেয়া তথ্যানুযায়ী নির্বাচনে মোট ১ হাজার ৩৮৭ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেন ১ হাজার ১৮৪ জন। রোববার (২৭ নভেম্বর) সকাল ৮ টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল ৩ টা পর্যন্ত।
নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে ছিলেন মোল্লা লিয়াকত আলী এবং সদস্য হিসেবে মো: আহাদুজ্জামান ও নিমাই চন্দ্র রায়।