স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম
শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস ২০২২ পালন উপলক্ষে আগামী ১৫
আগস্ট খুলনা সিটি কর্পোরেশন কর্তৃক বিভিন্ন কর্মসূচি গ্রহণ
করা হয়েছে। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন
সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৯টায় নগর ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন, শিশুদের চিত্রাংকন ও রচনা
প্রতিযোগিতা, মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা,
বঙ্গবন্ধুর ওপর প্রমাণ্য চিত্র প্রদর্শনী, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া
মাহফিল। এছাড়া বিকেল ৩টায় খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলে একই
কর্মসূচির আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, কর্মসূচিসমূহ সুষ্ঠুভাবে
সম্পন্নের লক্ষ্যে মহানগরী এলাকাকে পৃথক দু’টি অঞ্চলে (‘ক’ ও ‘খ’ অঞ্চল)
ভাগ করা হয়েছে। ১৬ থেকে ৩১ নং ওয়ার্ড এলাকাকে ‘ক’ অঞ্চল এবং ১
থেকে ১৫ নং ওয়ার্ড এলাকাকে ‘খ’ অঞ্চল হিসেবে চিহ্নিত করে উভয় অঞ্চলে
পৃথক পৃথকভাবে গৃহীত সকল কর্মসূচি পালন করা হবে।
রচনা প্রতিযোগিতার জন্য ‘ক’ বিভাগের (প্লে থেকে নার্সারী শ্রেণি)
শিক্ষার্থীদের জন্য বিষয় উম্মুক্ত রেখে ‘খ’ বিভাগের (১ম ও ২য় শ্রেণি)
শিক্ষার্থীদের জন্য ‘মুক্তিযুদ্ধ’, ‘গ’ বিভাগের (৩য় থেকে ৫ম শ্রেণি)
শিক্ষার্থীদের জন্য ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি’, ‘ঘ’
বিভাগের (৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি) শিক্ষার্থীদের জন্য ‘রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমান’ এবং ‘ঙ’ বিভাগের (৯ম ও ১০ম শ্রেণি) শিক্ষার্থীদের
জন্য ‘বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ’ শীর্ষক বিষয় নির্ধারণ করা হয়েছে। খবরঃ বিজ্ঞপ্তির