জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি খুলনা মহানগর এর ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

অদ্য সন্ধ্যান ৭.৩০ টায় জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি, খুলনা মহানগর এর আহŸায়ক কমিটি গঠন কল্পে ডাকবাংলাস্থ দলীয় কার্যালয় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি খুলনা মহানগর এর সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর জাতীয় পার্টির অন্যতম সহ-সভাপতি শেখ নাজমুল কবীর সাদী, নেতা শাহ লায়েক উল্লাহ, তৈমুর হোসেন শাহীন, তোবারেক হোসেন তপু, আশরাফুল ইসলাম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক হাওলাদার, প্রিন্স হোসেন কালু, গাজী খোকন, এজাজ আহম্মেদ। সভায় বক্তব্য রাখেন মাজহার জোয়ার্দার পান, জাহিদ হোসেন, বাবুল হাসান রাজু, মাসুদ রানা, এস এম রিপন, স্বপন খান, মোঃ তরিকুল ইসলাম, মোঃ হাফিজুর রহমান, মোঃ হিমেল, মোঃ শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম মন্টু, মহিলা নেত্রী সেলিনা আক্তার ইরানী, ইতি আক্তার, মোঃ ফারুক হোসেন, মোঃ রমজান আলী, মোঃ মাসুদুর রহমান নান্নু, রঞ্জন দাস, মোঃ শহিদুল ইসলাম, মোঃ আইজুল শেখ, মোঃ জামির হোসেন, মোঃ শান্ত, মোঃ ইমন প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে শেখ মনিরুজ্জামানকে আহŸায়ক, দেশ আহম্মেদ রাজুকে সিনিয়র যুগ্ম-আহŸায়ক, মোঃ জাহিদ খান যুগ্ম আহŸায়ক ও মোল্যা কামরুজ্জামান রজবকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট খুলনা মহানগর জাতীয় স্বেচ্ছাসেবক পাটির আহবায়ক কমিটি গঠন করা হয়। খবরঃ  বি জ্ঞপ্তির