ফাইল ছবি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী দুই দিনের সফরে আজ ৬ সেপ্টেম্বর খুলনা আসছেন।
সফরসূচি অনুযায়ী সিনিয়র সচিব ৬ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে খুলনা বিভাগে কর্মরত এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এ্যাসোসিয়েশনের সদস্যদের সাথে মতবিনিময় সভায় যোগদান করবেন।
তিনি ৭ সেপ্টেম্বর সকাল ১০টায় খুলনায় নির্মাণাধীন এডমিনিস্ট্রেটিভ কনভেনশন সেন্টার পরিদর্শন এবং সকাল ১১টায় নির্মাণাধীন খুলনা বিভাগীয় কমিশনারের নতুন কার্যালয় ভবন ও অডিটোরিয়াম পরিদর্শন করবেন। বিকালে সিনিয়র সচিব ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।