প্রতিবেদকঃ
খুলনা জেলা ডিবি পুলিশের
মাদকবিরোধী অভিযানে ডুমুরিয়া থানা এলাকা হতে ১১
বোতল মাদকদ্রব্য এ্যালকোহলসহ ১ জন গ্রেফতার।
খুলনা জেলা ডিবি পুলিশ হতে প্রাপ্ত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
খুলনা জেলা পুলিশ সুপারের নির্দেশে গতকাল সকাল ৮ টা ৩০ মিনিটের দিকে জেলা ডিবি পুলিশের একটি বিশেষ দল
ডুমুরিয়া থানা
এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে
ডুমুরিয়া থানাধীন থুকড়া গ্রামের
জনৈক নজরুল শেখ এর বাড়ীর সামনে রাস্তার উপর থেকে মোঃ
আমিনুর মল্লিক (৩০)কে ১১ বোতল এ্যালকোহলসহ আটক করে। গ্রেফতারকৃত আমিনুর ডুমুরিয়া থানার লতিফ মল্লিকের সথান। এ সংক্রান্তে এসআই/ আল আমিন বাদী
হয়ে ডুমুরিয়া থানায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে এজাহার দায়ের
করেন।