ক্যাপসনঃ চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে ‘নিরাপদ খুলনা চাই’ এর উদ্যোগে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও দৈনিক জন্মভূমির নির্বাহী সম্পাদক রোটাঃ সরদার আবু তাহের ।
খুলনা,যশোহর ও সাতক্ষিরা জেলার সড়কপথে চলাচলে গুরুত্বপূর্ণ সংযোগ মোড় চুকনগর বাজারে দীর্ঘদিনের অসহনীয় যানজট নিরসন এবং খুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে মানববন্ধন ও সমাবেশ সামাজিক সংগঠন ‘নিরাপদ খুলনা চাই’ এর উদ্যোগে আজ দুপুরে চুকনগর বাজার চত্বরে অনুষ্ঠিত হয় । মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, সামাজিক ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। চুকনগর আটলিয়া ইউনিয়ন শাখার আহ্বায়ক ওলিয়ার রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব মনিরুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও দৈনিক জন্মভূমির নির্বাহী সম্পাদক রোটাঃ সরদার আবু তাহের, ‘নিরাপদ খুলনা চাই’-এর কেন্দ্রীয় সভাপতি ও ‘খুলনার সময়ের খবর’-এর সম্পাদক ও প্রকাশক সরদার বাদশা। বক্তারা বলেন, “খুলনার সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টি এখন চরম সংকটে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের নীরবতা কাম্য নয়। আমরা চুকনগরের যানজটের জনদুর্ভোগ লাঘব ও খুলনার নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আজ রাজপথে নেমেছি।”
সমাবেশে উত্থাপিত মূল দাবিগুলো হলে চুকনগর বাজারের যতিন-কাশেম রোডের উভয় পাশের অবৈধ স্থাপনা ও দোকানপাট দ্রুত উচ্ছেদ। বাজারের ব্রিজটি দ্রুত সংস্কার করে যান চলাচলের উপযোগী করা। বাসস্ট্যান্ড এলাকা থেকে পরিবহন কাউন্টারগুলো যানজটমুক্ত স্থানে স্থানান্তর।
পুলিশ বক্সের নিকটবর্তী স্ট্যান্ড থেকে ইজিবাইক ও মাহিন্দ্র ৩০০ গজ দূরে সরিয়ে নেওয়া। ফুটপাত দখলমুক্ত করা এবং মহাসড়কে বাস থামিয়ে যাত্রী ওঠা-নামা নিয়ন্ত্রণ করা। বক্তারা আরো বলেন, মাদক ও আধিপত্য বিস্তারের লড়াইয়ে অস্ত্রের মহড়া নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়বদ্ধতা ও কার্যকর নজরদারির অভাবেই অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি মোঃ আব্দুর রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ দেলোয়ার হোসেন, চুকনগর আটলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম আব্দুস সালাম মলদার, বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সরদার দৌলত হোসেন এবং ‘নিরাপদ খুলনা চাই’ ডুমুরিয়া উপজেলা আহ্বায়ক মোঃ শাহাজান জমাদার, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নিবাস ঢালী, অর্থ বিষয়ক সম্পাদক সাদিয়া আক্তার ও মাহিয়া আক্তার, প্রচার সম্পাদক খন্দকার ইসলামুল হোসাইন, সহ-প্রচার সম্পাদক মনিরা ইয়াসমিন মনি, দপ্তর সম্পাদক মোঃ নাজমুল কবির, সহ-মহিলা বিষয়ক সম্পাদক মুসলিমা বেগম খুলনা সদর থানার আহ্বায়ক আকরামুল হোসেন; সোনাডাঙ্গা থানার যুগ্ম আহ্বায়ক খন্দকার আখিরুল ইসলাম ও শামীম প্রমুখ।
খবরঃ বিজ্ঞপ্তির