চিরতরে চলে গেলেন বিশ্ব ফুটবলের রাজা পেলে

নিউজ ডেস্কঃ
চলে গেলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে। ৮২ বছর বয়সে পৃথিবীর মায়া কাটিয়ে ওপারে পাড়ি দিলেন ফুটবলের রাজা।পেলের আসল নাম এডসন আরন্তেস দো নাসিমেন্টো। ফুটবলের “দ্য ব্ল্যাক পার্ল” পেলে নামটি কীভাবে পেল তার পেছনের গল্পটি রয়েছে।

তিনি ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন লড়াই শেষে স্থানীয় সময় বৃহস্পতিবার সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন পেলে।

ব্রাজিল কিংবদন্তি পেলের মেয়ে কেলি নাসিমেন্তো ইনস্টাগ্রামে পোস্ট করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মরণব্যাধি রোগের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যুদ্ধ করছিলেন পেলে। কেমোথেরাপি কাজ না করায় গত নভেম্বরে হাসপাতালে ভর্তি করা হয় এই কিংবদন্তিকে। কিন্তু অবস্থা খারাপের দিকেই যেতে থাকে। তাই তখন থেকেই ব্রাজিলের আলবার্ট আইনস্টাইন হাসপাতালেই তিনি চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় ৮২ বছর বয়সে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন তিনটি বিশ্বকাপজয়ী বিশ্বের একমাত্র ফুটবলার।

পেলের জন্ম ১৯৪০ সালের ২৩ অক্টোবর। তিনি ‘পেলে’ নামেই বিশ্ববিখ্যাত হয়েছেন। ফিফা ম্যাগাজিনের পাঠক এবং জুরি বোর্ডের বিচারে তিনিই বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ ফুটবলার। ফিফা শেষ পর্যন্ত যুগ্মভাবে দুজনকেই শতাব্দীসেরা ঘোষণা করে।