বিনোদন ডেস্কঃ
চিত্রনায়িকা মাহিয়া মাহি প্রথমবার আনুষ্ঠানিকভাবে যুক্ত হলেন রাজনৈতিক সংগঠনের সাথে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় ও বিভাগীয় দুটি পদে দায়িত্ব প্রাপ্ত হয়েছেন তিনি। বুধবার (২৬ অক্টোবর) রাতে নিজের ফেসবুকে এমন তথ্যই জানান মাহি নিজে।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অফিসিয়াল প্যাডে দুটি খবর শেয়ার করেন মাহি। জোটের সভাপতি ফাল্গুনী হামিদ ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত দুটি পৃথক প্যাডে মাহিকে দায়িত্ব দেয়ার বিষয়টি জানানো হয়। তথ্যঃ অনলাইন ।
যার একটিতে লেখা আছে, সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে আগামী দুই বছরের জন্য নায়িকা মাহিয়া মাহিকে দায়িত্ব হয়েছে। অন্য প্যাডে বলা আছে, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবেও আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন তিনি।