চট্টগ্রাম বন্দর আমরা কাউকে দিচ্ছি নাঃ প্রেস সচিব

নিউজ ডেস্কঃ
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন
চট্টগ্রাম বন্দরকে আমরা সংস্কার করতে চাচ্ছি, কাউকে দিচ্ছি না ।

আজ রোববার (২৫ মে) দুপুরে রাজধানীর ক্যাপিটাল মার্কেট সাংবাদিক ফোরামের আয়োজিত সিএমজেএফ টক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, চট্টগ্রাম বন্দরকে আমরা সংস্কার করতে চাচ্ছি। বিশ্বের সবচেয়ে বড় বড় কোম্পানিগুলো চট্টগ্রাম বন্দরকে যেন ম্যানেজ করতে পারে, আমরা তা চাচ্ছি। আমরা চট্টগ্রাম বন্দর কাউকে দিচ্ছি না।

তিনি বলেন, আমরা চাই টার্মিনালে যেন তারা বিনিয়োগ করেন, ম্যানেজ করেন। ইতমধ্যে বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে আশ্বাস পেয়েছি, তারা তিন বিলিয়ন ডলার বিনিয়োগ করবে।