নগরীর সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের প্রথম রি-ইউনিয়ন অনুষ্ঠিত হবে আগামী ২৮ অক্টােবর। এই রি-ইউনিয়ন উপলক্ষে কলেজ ক্যাম্পাসে আয়োজক কমিটির উদ্যোগে ধারাবাহিকভাবে প্রতি শুক্রবার বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তারই ধারাবািহকতায় কাল শুক্রবার বিকেল সাড়ে ৪টায় কলেজ ক্যাম্পাসে যথারীতি আলোচনা সভা ও ব্যাচ ভিত্তিক শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হবে। সিটি কলেজ রি-ইউনিয়নের রেজিস্ট্রেশনের কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েলসহ সিটি কলেজের সাবেক শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করেছে। সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে উদযাপন কমিটির আহবায়ক শেখ মোঃ জাহাঙ্গীর আলম ও সদস্য সচীব তসলিম আহম্মেদ আশা।
উল্লেখ্য, এই সভায় উপস্থিত সকলকে নিয়ে আমরা আমাদের পুনর্মিলনী অনুষ্ঠানের থিম সং এর ভিডিও চিত্র তৈরি তৈরি করা হবে। খবর বিজ্ঞপ্তি