সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের রি-ইউনিয়ন উদযাপন কমিটির আয়োজনে সাধারণ সভা অনুষ্ঠিত হবে আজ শুক্রবার। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় কলেজ প্রাঙ্গণে এই নিয়মিত সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সভায় আগামী ২৮ অক্টোবর কলেজের গৌরবের ৫৮ বছর পূর্তিতে ১ম রি-ইউনিয়ন সাফল্যের সাথে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হবে। উক্ত সাধারণ সভায় খুলনায় বসবাসকারী সকল শ্রদ্ধেয় প্রাক্তন ও বর্তমান শিক্ষকমন্ডলী এবং শিক্ষার্থী ভাইবোনকে নিজ-নিজ শিক্ষাবর্ষের বন্ধুদের সাথে নিয়ে যথাসময়ে উপস্থিত থাকার জন্যে বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন উদপান কমিটির আহ্বায়ক শেখ মোঃ জাহাঙ্গীর আলম এবং সদস্য সচিব তসলিম আহমেদ আশা। খবরঃ বিজ্ঞপ্তি