খুলনা সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন কাজ দ্রুত এগিয়ে চলছেঃ সিটি মেয়র 

 

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন,
কেসিসি’র চলমান উন্নয়ন কাজ দ্রুত এগিয়ে চলছে। আগামী তিন
মাসের মধ্যে এ কর্মযজ্ঞের সমাপ্তি ঘটবে বলে আশা করা যাচ্ছে। তিনি বলেন,
বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা খুলনাঞ্চলের উন্নয়নে অত্যন্ত আন্তরিক।
তিনি খুলনাকে উন্নত ও সমৃদ্ধশালী নগরী হিসেবে গড়ে তুলতে চান। এ
জন্য প্রায় দুই হাজার চারশত কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। জননেত্রী শেখ
হাসিনা ক্ষমতাসীন আছেন বলেই এই অঞ্চলে এত উন্নয়ন কর্মকান্ড
ত্বরান্বিত করা সম্ভব হচ্ছে। সে কারণে আগামীতেও নৌকার প্রার্থীকে
ভোট দিয়ে আবারও জয়যুক্ত করতে হবে বলে তিনি উল্লেখ করেন।
সিটি মেয়র আজ মঙ্গলবার বিকেলে নগরীর বৈকালী কেন্দ্রীয় খাদ্য গুদাম
প্রাঙ্গণে বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়ন বয়রা-জংশন শাখার
নবনির্বাচিত সদস্যদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ
কথা বলেন। বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়ন বয়রা-জংশন শাখা এ
অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র সাধারণ শ্রমিকদের ভাগ্যের
উন্নয়নে শ্রমিক নেতৃবৃন্দকে আন্তরিকতার সাথে কাজ করার আহবান
জানিয়ে আরো বলেন, সাধারণ শ্রমিকদের স্বার্থ সংরক্ষণের মানসিকতা
নিয়ে কাজ করলে নেতাদের জনপ্রিয়তা আরো বৃদ্ধি পাবে।
কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির
চেয়ারম্যান মো: আমিনুল ইসলাম মুন্না’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ
অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া
বিষয়ক সম্পাদক শেখ ফারুক হাসান হিটলু, খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক
ইউনিয়নের সভাপতি মো: সেলিম হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম
বক্স দুদু। অন্যান্যের মধ্যে ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী
এনায়েত আলী আলো, আওয়ামী লীগ নেতা এস এম সফিউল্লাহ, মো: নাসির
সরদার, বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের বয়রা জংশন শাখার
নবনির্বাচিত সভাপতি মো: চঞ্চল হাওলাদার, সাধারণ সম্পাদক শেখ আব্দুল
হালিম, কার্যকরী সভাপতি মো: আবুল হোসেন, সহসভাপতি মো: মামুন,
শেখ মোকসেদ দুদু, কোষাধ্যক্ষ মো: আলামীন গাজী প্রমুখ। অনুষ্ঠান
পরিচালনা করেন ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নির্বাচন
পরিচালনা কমিটির সদস্য সচিব মো: শাহজাহান জমাদ্দার।
পরে সিটি মেয়র নবনির্বাচিত পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান।খবরঃ বিজ্ঞপ্তির